বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে এক ডাকাত নিহত
১৬ আগস্ট ২০২০, ০৭:২৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার গণপিটুনী ও ধারালো অস্ত্রের আঘাতে সাইয়েদুল ইসলাম শাইক্কা (৩০) নামে এক ডাকাত নিহত এবং মোঃ হেলিম নামে আরেক ডাকাত গুরুতর আহত হয়েছে। এসময় জনতার হাতে আটক হয়েছে আরো ৩ ডাকাত। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ডাকাতের লাশ উদ্ধার ও আহত ডাকাতকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নিহত ডাকাত পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার সালুয়া গ্রামের নুরু মিয়া ছেলে। আটককৃত ডাকাতদের মধ্যে উপজেলার সল্লাবাদ গ্রামের মৃত করম আলীর ছেলে মোঃ হেলিম (৩৫), চরকাশিনগর গ্রামের আকাশ মিয়ার ছেলে মোঃ বাবু (১৯), চর বাঘবের ঝালুকান্দা গ্রামের ওমর ফারুকের ছেলে মোঃ রাব্বি (১৯) ও কুলিয়ারচর থানার লক্ষিপুর ভাটিপাঁড়া গ্রামের মধু মিয়ার ছেলে হযরত আলী (৩৫)।
পুলিশ জানায়, ডাকাতরা পাশ্ববর্তী কুলিয়ারচর থানার লক্ষিপুর গ্রামে ডাকাতি করে সিএনজি যোগে বেলাব থানার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর ৭নং রোডের কাছে এসে পূণরায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় জনতা টের পেয়ে যায়। এসময় চর কাশিমনগর গ্রামের বিভিন্ন মসজিদে গ্রামে ডাকাত ঢুকার খবর প্রচার করলে মূহুর্তেই এলাকাবাসি তাদেরকে ঘেরাও করে ফেলে। পরে জনতার গণপিটুণী ও ধারালো কিছুর আঘাতে ডাকাত সাইয়েদুল ইসলাম সাইক্কার মৃত্যু হয় এবং হেলিম নামে আরেক ডাকাত গুরুতর আহত হয়।
এ ঘটনায় সকালে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ মেজবাহ উদ্দীন, বেলাব থানার ওসি মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেলাব থানার ওসি মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ উদ্ধার করি এবং আহত অবস্থায় আরেক ডাকাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি। এসময় এলাকাবাসি বাকি তিন ডাকাতকে পুলিশে সোপর্দ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী