বেলাবতে ব্রিজ থেকে লাফ দিয়ে নদে ডুবে যুবকের মৃত্যু
২১ আগস্ট ২০২০, ১২:২৩ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদের ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে ডুবে আবু বকর সিদ্দিক ( ৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটির ঘটেছে বৃহস্পতিবার (২০ অাগস্ট) সকালে বেলাব উপজেলার দুলালের গুদারা ঘাট নামক স্থানে।
নিহত যুবক উপজেলার বেলাব মাটিয়াল পাঁড়া গ্রামের মৃত আঃ হামিদ মাষ্টারের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। নদীতে লাফ দিয়ে মৃত্যুর পর স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা থেকে ডুবুরি দল এসে দীর্ঘ তিন ঘন্টা নদীতে তল্লাশী করার পর বিকাল ৬টায় লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত আবু বকর মানসিক রোগী ছিল। সকালে সে স্থানীয় বাজারে থেকে সিগারেট নিয়ে উক্ত ব্রিজ হতে আড়িয়াল খাঁ নদে লাফ দেয়। পরে নিহত আবু বকর সিদ্দিক পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ডুবুরির সহায়তায় বিকালে তার লাশ উদ্ধার করেন।
বেলাব থানার ওসি মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা পুলিশ পাঠাই। ডুবুরিরা নদীতে তল্লাশী চালিয়ে বিকালের দিকে নিহত যুবকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা