নরসিংদীর দুই ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি
১৬ মার্চ ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ এর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা ভোটগ্রহণ করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা তৃতীয় হয়েছেন।
রাত সাড়ে ৮টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি এই ফলাফলে মহিষাশুরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: কাউছার হোসেন হাতপাখা প্রতীকে ৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মো: আলমগীর আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৩৯ ভোট, এনামুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: রতন মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৪ ভোট ও মো: জয়নাল আবেদীন চশমা প্রতীকে পেয়েছেন ১২৫ভোট। এই ইউনিয়নে মোট ২৭ হাজার ৯০১ ভোটের মধ্যে ১৯ হাজার ৩০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নূরালাপুর ইউনিয়নে টেলিফোন প্রতীকে ৭ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে খাদেমুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট, আওয়ামী লীগের মো: জাকারিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো: বিল্লাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী নাসির ভুইয়া চশমা প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো: বিল্লাল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৫৮ ভোট। এই ইউনিয়নে মোট ৩১ হাজার ২৬৪ ভোটারের মধ্যে ২১ হাজার ২৫৯ ভোটার তাদের ভোট প্রদান করেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, দুটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহিষাশুরা ইউনিয়নে ৬৯ শতাংশ ও নূরালাপুরে ৬৭.৯ শতাংশ ভোট পড়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা