মাধবদীতে সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
০১ জুন ২০১৯, ০৫:০৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মাধবদীতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন করেছে জেলা পুলিশ বিভাগ। শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক নেতা, রাজনীতিবিদ, নিরাপদ সড়ক চাই, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সমন্বয়ে এ ক্যাম্পেইন কর্মসূচী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মিজার উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম), মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের দেওয়ান, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নরসিংদী, গোলাম মাওলা তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর মনির হোসেনসহ শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পুলিশ সুপার মিজার উদ্দিন আহমেদ ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করে বলেন, যানজট নিরসনে পুলিশের ভূমিকা অব্যাহত রয়েছে। এরই ধারাবহিকতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা জোরদার ও সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে চালক, পথচারী ও জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা