মাধবদীতে ট্রাক-পিকাপ সংঘর্ষে দুই কাপড় ব্যবসায়ী নিহত
২০ মার্চ ২০২০, ১১:২৫ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রাক ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার (২০ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার একটি মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুল বারেক (৫৬) এবং অপর অজ্ঞাতনামা ব্যক্তি (৩০)।
হতাহতরা দেশের বৃহত্তর পাইকারী কাপড়ের বাজার শেখেরচরের খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন। তারা শুক্রবার সকালে সপ্তাহের দ্বিতীয় হাটের দিনে কেনা-বেঁচা করতে বাড়ি থেকে পিকাপে করে বাজারে যাচ্ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকাপ ভাড়া করে শেখেরচর বাবুরহাটে যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
মাধবদী থানা উপ-পুলিশ পরিদর্শক মীর কায়েস জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকাপভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা