মনোহরদীতে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
১৭ জানুয়ারি ২০২২, ০৫:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার মনোহরদী বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোহরদী উপজেলায় দুপুর ১২টা হতে পরিচালিত অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
এরমধ্যে মনোহরদী বাজারের নিবারণ মিষ্টান্ন ভান্ডারকে অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট (২৩০ গ্রাম) ব্যবহার, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। ঘোষ সুইটমিটকে ওজনে কারচুপি করায় ৪ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। মোক্তার ড্রাগ হাউসকে মেয়াদ বিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়। ভাইবোন হোটেলকে অতিরিক্ত ওজনের প্যাকেট ব্যবহার করায় ৩ হাজার টাকা, একই অপরাধে ভাইভাই হোটেল এন্ড সুইটমিটকে ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
অভিযানের সময় অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট, মেয়াদ বিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়। এসময় মনোহরদী বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন, খাদ্যদ্রব্যের নিরাপদতা ও পণ্যের গুণগত মান নিশ্চিতে করনীয় সম্পর্কে ব্যবসায়ীবৃন্দকে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
মনোহরদী থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ অভিযানে সহায়তা প্রদান করেন। এসময় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর