নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
০৭ ডিসেম্বর ২০২০, ০২:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ ডিসেম্বর) বিকেলের ওই অভিযানে হাসপাতালটিকে এই অর্থদণ্ড দেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. শাহ আলম মিয়া।
জেলা প্রশাসন জানায়, শহরের ইফা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার নামের ওই হাসপাতালটির লাইসেন্স, পর্যাপ্ত নার্স, জরুরি বিভাগ, পরিকল্পিত লেবার রুম ও সেবার মূল্য তালিকা না থাকার অভিযোগ রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে এসব অভিযোগ পেয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। এর পরই হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, অভিযানের সময় সবগুলো অভিযোগের সত্যতা দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া। অভিযানের সময় হাসপাতালটির স্বত্বাধিকারী দিদারুল ইসলামকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা এবং বেসরকারি মেডিকেল ও ক্লিনিক ১৯৮২ এর ৮ ধারার পৃথক ২টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইস আল রেজুয়ান ও সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক নাসিম আল ইসলাম।
মো. শাহ আলম মিয়া জানান, হাসপাতালটির স্বত্বাধিকারী সবগুলো অভিযোগের বিষয়ে আগামী একমাসের মধ্যে সমাধান করবেন বলে আমাদের কাছে মুচলেকা দিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা