নরসিংদীতে করোনাকালে দায়িত্ব পালনকারী ও ক্ষতিগ্রস্ত ২৯ ব্যক্তিকে অনুদান প্রদান
১৫ ডিসেম্বর ২০২০, ০৭:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাকালে দায়িত্ব পালনকারী লাশ দাফন-কাফন টিমের সদস্যসহ করোনায় ক্ষতিগ্রস্ত ২৯ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। আর্থিক অনুদান বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় করোনাকালীন দায়িত্ব পালন করা ২৯ জনের মধ্যে ৫ জনকে নগদ ৫ হাজার টাকা ও বাকীদের ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহবায়ক মো. শাহ্ আলম মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার রীনা ফৌজিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা