নরসিংদীতে রেললাইনে বসে গান শোনার সময় ট্রেনে কাটাপড়ে কিশোরের মৃত্যু
১৯ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে রেললাইনে বসে ইয়ার ফোনে গান শোনার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বীন ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
দ্বীন ইসলাম নরসিংদী শহরের নওয়াববাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে। সে ভ্রাম্যমাণ দোকান নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ফুচকা-চটপটি বিক্রি করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনতে থাকা ওই কিশোর ট্রেন এর নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে তাঁর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম জানান, দুর্ঘটনার সময় ওই কিশোর রেললাইনে একা একা বসা অবস্থায় ছিল। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই ওই কিশোরের লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা