নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড মো: শাহ আলম মিয়া
২৪ ডিসেম্বর ২০২০, ০৬:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড (সহকারী কমিশনার -ভূমি) এর স্বীকৃতি পেয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এই স্বীকৃতি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।
নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া মো: শাহ আলম মিয়ার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: শাহ আলম মিয়া যোগদানের পর সদর উপজেলায় বেদখলে থাকা বিপুল পরিমান সরকারি সম্পত্তি উদ্ধার, স্থানীয় ভূমি বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে মামলার সংখ্যা কমানো, স্বচ্ছতার সাথে ভূমিসেবা প্রদান ও সহজীকরণ, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য অভিযান অব্যাহত রাখা, সরকারি রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে জমি বরাদ্দ প্রদান, করোনাকালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে মরদেহ দাফন/সৎকারে ভূমিকা রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা