নরসিংদীতে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১৯ অক্টোবর ২০২১, ০২:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বিলাসদী এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নরসিংদী মডেল থানার পুলিশ ওই পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বলে ধারণা করছে পুলিশ।
পুকুরটির অবস্থান নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা দেয়াল ও রেললাইনের মধ্যবর্তী স্থানে। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন লোক ওই পুকুরের মাঝখানে তাঁর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় কয়েকজন লোক রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পুকুরটির মাঝখানে একটি লাশ ভেসে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। এই খবর স্থানীয় লোকজন নরসিংদী মডেল থানা-পুলিশকে জানান। পরে উপপরিদর্শক আব্দুল আলীম ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপপরিদর্শক আব্দুল আলীম জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। হয়তো অসুস্থতাজনিত বা অন্য কোন কারণে ওই পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাঁর পড়নে ছিল জিন্সের প্যান্ট ও শাদা রংয়ের হাফহাতা শার্ট।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম জানান, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি