নজরপুর ইউপি’র ৫নং ওয়ার্ডে ‘মোরগ মার্কার’ সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
১৯ নভেম্বর ২০২১, ১১:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দীন খাঁনের ‘মোরগ মার্কার’ সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বাদ এশা ছগিরাপাড়াস্থ মতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ হরমুজ খানের পরিচালনায় উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ ইব্রাহিম। বক্তব্য রাখেন, মাওলানা ওবায়দুল্লাহ, মোঃ বাবুল মাষ্টার, আসাব উদ্দিন খান, খালেকুজ্জামান, যুবলীগ নেতা মোঃ মোরশেদ আলম, মুতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের কার্যকরী সদস্য আল আমিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দীন খাঁন আগেও মেম্বার নির্বাচিত হয়েছিলেন, তিনি সফলতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। ইউপির সদস্যপদ চলে যাওয়ার পরও তিনি সততা ও আস্থার সাথে এলাকার গরীব দুঃখী মানুষের সেবা করে আসছেন। এর ধারাবাহিকতায় এলাকাবাসীর জোর অনুরোধে তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমাদের প্রত্যাশা তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার ও মানুষের উন্নয়নে বিশেষ অবদান রাখবেন।
মেম্বার প্রার্থী নাসির উদ্দীন খাঁন বলেন, আমি আমার ৫নং ওয়ার্ডের জনগণের সেবায় দীর্ঘ দিন ধরে নিয়োজিত আছি। পূর্বেও আমি মেম্বার ছিলাম। আমি নির্বাচিত হতে পারলে ওয়ার্ডবাসীর সহযোগিতায় ৫ নং ওয়ার্ডকে সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক, বাল্য বিবাহ মুক্ত করে এলাকার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই। আল্লাহ সহায় হলে সকল ভেদাভেদ ভুলে অবহেলিত ৫নং ওয়ার্ডকে এই ইউনিয়নের মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমার প্রতিপক্ষ প্রার্থীগণ আমাকে পরাজিত করতে নানাবিধ পায়তারা করছে। আমার বিশ্বাস সুষ্ঠু, নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে ৫ নং ওয়ার্ডের জনগণ আমাকে মোরগ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ!
উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি