নরসিংদীতে পৃথকভাবে জেলা বিএনপির গণঅনশন কর্মসূচী পালন
২০ নভেম্বর ২০২১, ০৪:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কোন্দলের জেরে পৃথকভাবে গণঅনশন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ও শহরের সাটিরপাড়া সুরভী সিনেমা হলের সামনে পৃথকভাবে এই কর্মসূচী পালন করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে এই গণঅনশন কর্মসূচী পালন করা হয়।
চিনিশপুরে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক এমপি বেগম রোকেয়া আহম্মেদ লাকী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সহ সভাপতি সম্পাদক কবির আহম্মেদ প্রমুখ।

অপরদিকে শহরের সাটিরপাড়া সুরভী সিনেমা হলের সামনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে পৃথকভাবে গণঅনশন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। জেলা যুবদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সিনিয়র সহ সভাপতি শাহানশাহ শানু, জেলা তাঁতীদলের সভাপতি হুমাযুন কবির প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি