নরসিংদীতে হুইলচেয়ার ও সেলাই মেশিন উপহার প্রদান
০৫ ডিসেম্বর ২০২১, ০৪:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে এক নারীসহ তিন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার ও সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। আজ রবিবার বিকালে ব্যবসায়ী রাফায়েত হোসেন মজুমদারের পক্ষ থেকে এই মানবিক উপহার দেয়া হয়।
ব্যবসায়ী রাফায়েত হোসেন মজুমদারের পক্ষে নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে উপহার দুটি হুইল চেয়ার ও একটি সেলাই মেশিন তুলে দেন দৈনিক আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন ও নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার।
সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মোঃ এরশাদ মিয়া (২৭), বাউশিয়া গ্রামের মোঃ রাজাক মিয়ার মেয়ে সানজিদা আক্তার (১৭) ও শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মো: রায়হান (২৪) শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি হওয়ার কারণে মানবেতর দিনযাপন করছিলেন। বিষয়টি ঢাকার একজন ব্যবসায়ী রাফায়েত হোসেন মজুমদারের দৃষ্টিগোচর হলে তিনি এই মানবিক সহায়তা হিসেবে হুইল চেয়ার ও সেলাই মেশিন উপহার প্রদান করেন। এতে তাদের চলাফেরা সহজতর ও কর্ম ক্ষমতা বাড়ানোতে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান উপহার প্রাপ্তরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি