নরসিংদীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
০৯ ডিসেম্বর ২০২১, ০৪:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্ত্রী বিলকিস হত্যা মামলায় স্বামী নাহিদ হোসেন (৩৬) কে যাবজ্জীবন সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ দন্ডাদেশ প্রদান করেন।
নরসিংদী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত নাহিদ হোসেন পাবনা জেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের ছাদু মিয়ার ছেলে। সে নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার আবুল হাসিমের মেয়ে বিলকিস বেগমকে বিয়ে করে আমিরগঞ্জ গ্রামে বসবাস করতো।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯শে মার্চ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ সরকারি কমিউনিটি ক্লিনিকের একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিলকিস বেগমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা করার পর ২০১২ সালে পুলিশ নিহত বিলকিসের পলাতক স্বামী নাহিদ হোসেন কে পাবনা থেকে গ্রেপ্তার করে।
দীর্ঘ ১০ বছর পর আদালত ১৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা