বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের আলোচনা সভা ও সংবর্ধনা
১৮ ডিসেম্বর ২০২১, ০৮:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
তৌহিদুর রহমান:
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার পুলিশ লাইন শেডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
আলোচনা সভা শেষে ১৩জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। জেলা পুলিশ, নরসিংদী এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সহকারী পুলিশ সুপার সত্যজিৎ ঘোষসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা