নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার
০৪ জানুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক অভিযানে দুটি অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। আজ মঙ্গলবার ভোরে নরসিংদী সদর থানার ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মোঃ হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১) ও ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০)।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য র্যাবের একটি দল নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ০১টি বিদেশী পিস্তল ও ০৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী হারুন ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে ০১ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলভারসহ সন্ত্রাসী আসিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তৌহিদুল মবিন খান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা