নরসিংদীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
২০ জানুয়ারি ২০২২, ০৭:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল বাসেত ভুইয়া, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েই বসে থাকেননি, যুদ্ধ করে বীর উত্তম খেতাব পেয়েছিলেন। শেখ মুজিবুর রহমানই পরবর্তীতে জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। আজকে তাকে বলা হয় তিনি না কী স্বাধীনতা বিরোধী ছিলেন, পাকিস্তানের চর ছিলেন। এসব কথা বলে তার ভাবমূর্তি নষ্ট করা হয়। শেখ হাসিনা বলেন শেখ মুজিব হত্যার সঙ্গে না কী জিয়াউর রহমান জড়িত। আমরা জানি শেখ মুজিবকে হত্যা করেছিল খন্দকার মুশতাক, মুশতাক কে ছিলেন? আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। মুশতাকের নেতৃত্বে আওয়ামী লীগেরই একটি গ্রুপ মুজিবকে হত্যা করেছে। সেখানে জিয়াউর রহমানের কিছুই করার ছিল না।
খোকন আরও বলেন, ফেরেশতা এনে বসিয়ে দিলেও শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের মাটিতে কোন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং এসব নির্বাচন আমরা করতেও দেব না। এই সরকারের পতনের বিদায় ঘন্টা বেজে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা