নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মীনা দাস (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে নরসিংদী শহরের আরশীনগর-রায়পুরা সড়কের বীরপুর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। নিহত মীনা দাস (৫৫) নরসিংদী শহরের বীরপুর এলাকার অমর দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৪টার দিকে শহরের বীরপুর এলাকার আরশীনগর-রায়পুরা সড়কের বীরপুর মসজিদের সামনে বাড়িতে যাওয়ার জন্য মীনা দাস একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নামছিলেন। এ সময় আরশীনগর থেকে রায়পুরাগামী আরেকটি ব্যাটারি চালিত রিকশা এসে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। অটোরিকশাটির ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাউছিয়া পৌঁছলে তিনি মারা যান।
এদিকে এই দূর্ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে সড়কটি বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এসময় সড়কটিতে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানান, সড়ক দূর্ঘটনার পর ওই নারীকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করা হয়েছে। তবে তিনি মারা গেছে কিনা জানি না। এই ঘটনায় অটোরিকশার চালক আতিকুল ইসলাম (২৪) কে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা