নরসিংদীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার নরসিংদী পৌর এলাকার ইউএমসি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএমসি বাজারে পরিচালিত অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৭ হাজার ৫০০ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এরমধ্যে ইউএমসি বাজারের হাফিজ উদ্দিন মুরগীর দোকাকে ডিজিটাল ওয়েইং মেশিনে পলিথিন ব্যাগ ব্যবহার করে ওজনে কারচুপি করায় ৪ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
জুয়েল ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জরিমানা করে ঔষধ ধ্বংস করা হয়। সকাল সন্ধ্যা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ফ্রিজে কাঁচা মাছের সাথে অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া মাছ বিক্রেতা বাহার মিয়াকে কম ওজনের বাটখারা ব্যবহার করে মাছ বিক্রয় করায় ৫ শত টাকা জরিমানা করে ৫টি কম ওজনের বাটখারা জব্দ করা হয়। অপর মাছ বিক্রেতার ১টি কম ওজনের বাটখারা জব্দ করে সতর্ক করা হয়। নরসিংদী মডেল থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি