বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কম্বল উপহার
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কম্বল উপহার দেয়া হয়েছে। বুধবার দুপুরে শহরের ভেলানগরে ব্যাংক কলোনীতে নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের সহযোগিতায় ৫০জন বিশেষ শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় "দ্যুতিময় দুয়ার" এর অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী তাহমিনা সারমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম (উপসচিব), সুইড বাংলাদেশ নরসিংদী শাখার উপদেষ্টা প্রকৌশলী সারা ইসলাম, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছাওার, জেলা পরিষদ সদস্য মোসাঃ তামান্না আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মোসাঃ সুমী সরকার ফাতেমা। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা