নরসিংদীতে দুইদিন ব্যাপী বইমেলা শুরু
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুইদিন ব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়। নরসিংদী পৌরসভার সহযোগীতায় এই মেলার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা নরসিংদী।
নরসিংদী বন্ধুসভার সভাপতি প্রলয় জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু। উদ্বোধন করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বন্ধুসভার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রধান জহিরুল ইসলাম মৃধা, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক আনিসুর রহমান ভূঞা, নরসিংদী বিজ্ঞান কলেজের প্রভাষক ও সংস্কৃতিকর্মী নাজমুল আলম সোহাগ, নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মইনুল ইসলাম মিরু, দৈনিক প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ প্রমুখ।
মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের অন্তত এক ডজন স্টল অংশগ্রহণ করছে। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩ টায় শুরু হওয়া মেলা চলবে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে স্থানীয় একাধিক সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা