নরসিংদীর মেঘনায় অবৈধ মাছের ঘের উচ্ছেদ করলো নৌ পুলিশ
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে নৌ পুলিশ। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ জানায়, নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করায় নৌ চলাচলে সমস্যা হয়ে আসছিল। নদীতে যাতে এসব অবৈধ ঘের স্থাপন না করা হয় সেজন্য নৌ পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। এরপরও যেসব স্থানে অবৈধভাবে ঘের তৈরি করে নদীপথের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে সেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নৌপরিবহন চলাচলে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলায়মান মিয়ার নেতৃত্বে সদর উপজেলার চারটি এলাকায় মেঘনা নদীতে ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকার অবৈধ ২৭টি মাছের ঘের উচ্ছেদ করা হয়। ঘের নির্মাণকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়াসহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলায়মান মিয়া।
অভিযানে ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. তরিকুল ইসলাম ও করিমপুর নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ পরিদর্শক মো. ফরিদুল আলমসহ নৌ পুলিশ সদস্যরা সাথে ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা