নরসিংদীর শিক্ষক মফিজ উদ্দিন আর বেঁচে নেই
০৮ এপ্রিল ২০২২, ০৯:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মফিজ উদ্দিন আর বেঁচে নেই। শুক্রবার (০৮ এপ্রিল) সকাল ৮ টায় নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দীস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সময় টিভির নরসিংদীর চিত্র সাংবাদিক মাহমুদুল হাসান মাহফুজ এর পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা যান। শুক্রবার বাদ জুম্মা নরসিংদী সদর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে পিবিআই’ নরসিংদীর পুলিশ সুপার এয়ায়েত হোসেন মান্নান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহজাহান মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জায়নাল আবেদিন, শিবপুরের পুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকসহ তার সহকর্মী শিক্ষক, ছাত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে তার গ্রামের বাড়ী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামে বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা