যানজট নিরসনে সাহেপ্রতাপ মোড়ে বাস-বে চালু
১৯ এপ্রিল ২০২২, ০৮:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
তৌহিদুর রহমান:
যানজট নিরসনে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ে বাসের যাত্রী উঠা নামার জন্য আলাদা রাস্তা চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে সাহেপ্রতাপ গোল চত্বরের পাশে বাস-বে চালু করা হয়।
এই বাস বে চালু করতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর নির্দেশে সড়ক পরিবহন নেতাদের সাথে নিয়ে বাস বে’র ওপর বসা অবৈধ দোকানপাট ও অনির্ধারিত পার্কিংয়ে থাকা ট্রাকগুলো সরিয়ে দেয়া হয়। যার ফলে ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের মাঝে বাস থামিয়ে যাত্রী নিতে হবে না বাসগুলোকে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সাহেপ্রতাপ গোলচত্বর মূল রাস্তার উপর দাড়িয়ে কোন বাস যাত্রী উঠানামা করাতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই কাজে সার্বিক সহযোগীতা করবেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসনিক) সাখওয়াত হোসেন, আন্তঃজেলা বাস পরিবহন মালিক সমিতির সভাপতি এএইচএম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা