নরসিংদীতে আগুনে পুড়লো সুতার গোডাউন
২১ এপ্রিল ২০২২, ০৪:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি টেক্সটাইল মিলের গোডাউনে আগুন লেগে বিপুল পরিমান সুতা পুড়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকার জবা টেক্সটাইল মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে আগুনের ধোয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোয়া ও আগুন দেখতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা বেশিরভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নরসিংদী ফায়ার সার্ভিস এর পরিদর্শক জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে নরসিংদীর ৪ টি ও মাধবদীর ১টিসহ মোট ৫ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা