নরসিংদীতে এক ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্বরা
২৮ এপ্রিল ২০২২, ০৭:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বড় বাজারে ঈদের কেনাকাটা করতে আসা এক ব্যক্তিকে তুলে নিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ব। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মদনগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ জব্বর মিয়া (৫০)। তিনি সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে। পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে বাজারে এসেছিলেন তিনি।
আহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, দুপুরে মোহাম্মদ জব্বর মিয়া শহরের বড় বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করছিলেন। বাজারটির প্রধান সড়কে অবস্থানের সময় ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তাকে ওই গাড়িতে উঠিয়ে নিয়ে যান। পরে তাকে শহরের মদনগঞ্জ সড়কের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উপর্যুপরি কুপিয়ে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্বরা।
পরে স্থানীয় লোকজন আহত জব্বর মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী জানান, আহত ব্যক্তির হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষত পাওয়া গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেছি।
খোঁজ নিয়ে জানা গেছে, আহত মোহাম্মদ জব্বর মিয়া আলোকবালীতে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহতের মামলার আসামী। এছাড়াও চাঁদাবাজী, বিষ্ফোরক ও অবৈধ অস্ত্রের ব্যবহারসহ আরও তিন মামলার আসামি। তবে তাঁর স্বজনরা বলছেন, তিনি বর্তমানে সবগুলো মামলায় জামিনে আছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম জানান, ঠিক কারা এবং কি কারণে তাকে এভাবে কুপিয়ে আহত করলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা