নরসিংদীতে ভোজ্যতেল মজুত নিয়ন্ত্রণে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
১২ মে ২০২২, ০৮:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ভোজ্যতেল মজুত নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলাধীন পাঁচদোনা ও মাধবদী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা ও মাধবদী বাজার এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
এসময় পাঁচদোনা বাজারের একতা স্টোরের গুদামে ১১৮ লিটার সয়াবিন তেল অবৈধ মজুত পাওয়া যায়। যা অনেক আগে ক্রয় করা ছিলো, পুরাতন তেলের বোতল হতে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রয় করার নমুনাও পায় ভ্রাম্যমান আদালত। এই অপরাধে একতা স্টোরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এসময় নরসিংদী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সালাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাজমুল হক-সহ জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন। ভোজ্যতেল অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা