নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা, কুশপত্তলিকা দাহ
২৭ মে ২০২২, ০৩:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের কটূক্তি ও হুমকীর প্রতিবাদে সভা করেছে জেলা ছাত্রলীগ। প্রতিবাদ সভায় আব্দুল কাদের ভুইয়া জুয়েল কে অবাঞ্চিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকেল নরসিংদী শহরের শিক্ষা চত্বরে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন। এসময় সাধারণ সম্পাদক রিমন বলেন, আমাদের নরসিংদী জেলার কুলাঙ্গার সন্তান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেছে ৭৫ সালের ঘটনা আবারও ঘটাবে, ৭৫’র সৈনিক হবে। এই হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রলীগ এর প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আব্দুল কাদের ভুইয়া জুয়েল কে জেলায় অবাঞ্চিত ঘোষণা করছি। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেয়া হবে। সেই সাথে দূর্নীতির বরপুত্র যে লন্ডনে বসে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেই তারেক রহমানকেও আমরা অবাঞ্চিত ঘোষণা করছি। আমরা অবিলম্বে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাধারণ সম্পাদকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে অন্য কেউ আর এমন কটূক্তি করার দুঃসাহস না দেখাতে পারে।
প্রতিবাদ সমাবেশ এর পর তারেক রহমান, আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম একমি, সধারণ সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিফাত, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের সরকার সহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা