নরসিংদীতে ৫ জুন থেকে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
২৯ মে ২০২২, ০৫:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে নরসিংদী সিভিল সার্জন অফিস। রবিবার (২৯ মে) দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম জানান, আগামী পাঁচ জুন থেকে শুরু হয়ে পরবর্তী চারদিন ব্যাপী জেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পয়েন্টে মোট ৩ লক্ষ ৭৫ হাজার ৩৩৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় সকল অভিভাবকদেরকে তাদের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানানো হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। আগামী ৫ জুন থেকে ৪ দিনব্যাপী ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
কর্মশালায় নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা সাইফুল আলম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি