নরসিংদীতে রেস্টুরেন্টের সহকর্মীকে ধর্ষণের অভিযোগ
২৩ জুন ২০২২, ০৪:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি রেস্টুরেন্টের ১৯ বছর বয়সী এক নারী সহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আশরাফুল আলমের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।
আশরাফুল আলম ওরফে আলম (২৫) নরসিংদী পৌর এলাকার নাগরিয়াকান্দি (ইউএমসি হাইস্কুলের পেছনে) এলাকার মৃত জনি মিয়ার ছেলে ও নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতুর পূর্ব পাশের একটি রেস্টুরেন্টের কর্মী।
মামলার অভিযোগে নির্যাতিতা উল্লেখ করেন, তিনি নাগরিয়াকান্দি এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত দুই মাস ধরে নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতুর পূর্ব পাশে অবস্থিত পূর্বাশার আলো নামক একটি রেস্টুরেন্টে কর্মী হিসেবে চাকুরি করেন। অভিযুক্ত আশরাফুল আলমও একই রেস্টুরেন্টে কাজ করেন। এই সুবাদে আশরাফুল আলম বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে আসছিল আলম। গত ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে ওই রেস্টুরেন্টের ভেতরের বেকারি কক্ষে বিশ্রাম করার জন্য ঢুকলে আলম সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন দিনে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে আশরাফুল আলম।
সর্বশেষ গত ১৮ জুন সকাল সাড়ে ১০টায় ভয়ভীতি দেখিয়ে তাকে নরসিংদী বাজারের (হাজীপুর স্টীল ব্রীজ সংলগ্ন) হোটেল রিভারভিওতে নিয়ে যায়। সেখানে তাকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে আশরাফুল আলম। তার এই নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ওই নারী ঘটনাটি তার অভিভাবকদের জানান। পরে এই ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন নির্যাতিতা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ তালুকদার বলেন, অভিযোগ পেয়ে নির্যাতিতা নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশরাফুল আলমকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা