নরসিংদীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা
২৯ জুন ২০২২, ০৪:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা, যাকাত বিতরণ এবং যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার ১৭৪টি অস্বচ্ছল পরিবারের মাঝে মোট ১৩ লাখ ১১ হাজার ১৭৭ টাকার যাকাতের চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যাকাতের চেক তুলে দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইবনুল হাসান ইভেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন, নরসিংদী ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. মুহসিনুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নরসিংদী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা মো. আবু হানিফ। এসময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ২শত মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা