নরসিংদীতে বজ্রপাতের সময় মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
০২ আগস্ট ২০২২, ০৩:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ জেলে সুমন দাস (২৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর লাশ উদ্ধার করেন।
এর আগে গত সোমবার দুপুরে মেঘনা নদীর হাজীপুর অংশে নৌকায় চার জেলে মাছ ধরার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। এই ঘটনায় মিকুঞ্জ দাস (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়। আহত হন সঙ্গে থাকা আরও তিন জেলে। ওই সময় থেকে নিখোঁজ ছিলেন জেলে সুমন দাস।
সুমন দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, হাজীপুরের নয়াপাড়া এলাকার সুমন ও মিকুঞ্জসহ ৪ জন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে প্রচন্ড বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি একটি বাঁশের খুটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেয়। পরে বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে জেলে সুমন দাস নিখোঁজ হন। এ সময় আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক মিকুঞ্জ দাসকে মৃত ঘোষণা করেন। ওই সময় থেকে নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছিলেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মাদ রায়হান জানান, নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে খোঁজে পায়নি। মঙ্গলবার সকালে পুনরায় ডুবুরি দল কাজ শুরু করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় সুমন দাসের লাশ দেখতে পান তারা। পরে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের এই ঘটনায় এ নিয়ে দুজন জেলের মৃত্যু হল। নিহত সুমন দাসের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা