নরসিংদীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
২৫ আগস্ট ২০২২, ০৫:০৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে কমিয়ে আনা হবে, শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় চত্বরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ও বর্ষের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
দুপুর দেড়টা পর্যন্ত চলমান এই বিক্ষোভ ও অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন আটকে পড়া যানবাহনগুলোর যাত্রীরা। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা মহাসড়ক ছেড়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, যদি শিক্ষামন্ত্রী তার বক্তব্য প্রতাহার না করেন তাহলে আগামী ২৯ তারিখে সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার মাধ্যমে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে। আমরা চাই, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ডিপ্লোমা কোর্স হবে চার বছরের, এটিই বহাল থাকুক।
প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের এক ছাত্র বলেন, চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সগুলো যদি তিন বছর মেয়াদী করা হয় তাহলে আমরা আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়ব । তিনবছর মেয়াদী ডিপ্লোমা কোর্স আমরা মানি না, মানব না।
ফুড টেকনোলজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রী ও কারিগরী শিক্ষাবোর্ড কখনো কোন ব্যবস্থা নিতে আমরা দেখিনি। আমাদের আরও নিচের গ্রেডে নামিয়ে আনার জন্য এটি একটি ষড়যন্ত্র বলে মনে করি আমরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি