নরসিংদীতে ৫ ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ
৩০ আগস্ট ২০২২, ০৬:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বৈধতা না থাকায় ৫টি ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ও আজ মঙ্গলবার দুপুরে পৃথক অভিযানে এই নির্দেশ দেয়া হয়। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু কাওসার সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
এসব প্রতিষ্ঠানগুলো হলো- নরসিংদী পৌর শহরের আপন ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, রেনেসাঁ ট্রমা সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, অবৈধ ক্লিনিক, ডায়াগনোস্টিক ও হাসপাতাল বন্ধের জন্য সোম ও মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করা হয়। সোমবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া। এসময় কাগজপত্রের বৈধতা না থাকায় রেনেসাঁ ট্রমা সেন্টার ও ইউনিক ডায়াগনোস্টিক সেন্টার নামের ২ টি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড ও পায়রা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার। এসময় লাইসেন্স না থাকায় আপন ডায়াগনোস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনোস্টিক সেন্টার এবং সুরক্ষা ডায়াগনোস্টিক সেন্টার নামে মোট ৩ টি প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার জানান, জেলায় অবৈধ ক্লিনিক, ডায়াগনোস্টিক ও হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা