জ্বালানীর মূল্য বৃদ্ধিতে সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে: খায়রুল কবির খোকন
০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে ব্যবসা ও শিল্পসহ সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে, যার জন্য বর্তমান সরকার দায়ী। শনিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় চিনিশপুরের জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধার মুখে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে ফিরে যায় বিক্ষোভ মিছিলটি। পরে সেখানেই সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে খায়রুল কবীর খোকন আরও বলেন, বর্তমান সরকার জনগণের ওপর জুলুম করছে। অতীতেও কোনো জুলুমবাজ সরকার ক্ষমতায় টিকে থাকেনি, এই সরকারও টিকবে না। জোর করে এই সরকার ক্ষমতা দখল করে আছে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা