হাজীপুর ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধন
১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ফার্নিচার ব্যবসায়ী সুজিত সূত্রধর হত্যা মামলায় কারাগারে থাকা বর্তমান ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানের স্বজনেরাসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর সাথে তর্কবিতর্কের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় সুজিত সূত্রধর। এই হত্যার ঘটনায় হাজীপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও ঢাকায় বসবাসকারী সহোদর মনিরুজ্জামান খানসহ ১৬ জনকে আসামী করা হয়।
হত্যার দুইদিন পর নিহতের ছেলে সুজন সূত্রধর বাদী হয়ে করা এই মামলায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইকে আসামী করা হয়। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন শেষে গত সোমবার নরসিংদীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত চেয়ারম্যান ও তার ভাইকে কারাগারে পাঠায়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে এলাকার সম্পৃক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে। সুজিত সূত্রধর হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা ও নির্দোষ চেয়ারম্যান ও সহোদরের মুক্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যানের বড় ভাই ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব খান মন্টু, বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া ও বিমল ভৌমিক, ইউনিয়ন পরিষদের সদস্য সুমন মিয়া, আলতাফ মোল্লা, আঙ্গুর মিয়া, মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা