নরসিংদীতে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
১৩ অক্টোবর ২০২২, ০৫:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর রায়পুরার মির্জার চর এলাকার মোঃ লিটন মিয়া (৩২) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বগাদী এলাকার মোঃ মামুন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর থানার ঘোড়াদিয়া এলাকার একটি বন্ধ অটো গ্যারেজের পাশের গলি পথে অভিযান চালায়। এসময় দুই রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি বিদেশী সচল পিস্তল জব্দ করাসহ মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করেন। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। এর আগেও লিটন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ টি মামলা রয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখার অপর একটি দল মাধবদী থানার সাগরদী শান্তির বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মাধবদী থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা