মেঘনায় নিখোঁজের দুইদিন পর অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২৯ অক্টোবর ২০২২, ০১:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে পিকনিকে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার দুই দিন পর অপর শিক্ষার্থী সহিদুল ইসলাম মাহফুজের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। শনিবার সকাল ১১ টায় আলোককবালী ইউনিয়নের বকশালীপুরের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে উদ্ধারকৃত মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার দুপুর ২ টার দিকে নিখোঁজ গালিব (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়। মো. গালিব মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে। সহিদুল ইসলাম মাফফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তারা সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সুত্রে জান যায়, বার্ষিক পিকনিকের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ইঞ্জিনচালিত নেকৈায় মাদ্রাসার শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। পরে তারা বিকালে ফুটবল খেলা শেষে ৫ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামলে শিক্ষকসহ বাকি ৩০ জনকে খোঁজে পাওয়া গেলেও অনেক খোজাখুঁজির পর দুই ছাত্রকে পাওয়া যায়নি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বিত প্রচেষ্টায় তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ হওয়া গালিবকে গত শুক্রবার দুপুরে এবং মাফফুজের মরদেহ শনিবার সকাল ১১ টায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা