ইজিবাইক চালক হত্যায় জড়িত ২ জন সহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
৩১ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ে জড়িত ২ জন সহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
এর আগে রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, রোববার রাতে প্রাইভেটকার, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় দেশিয় অস্ত্র ও গাড়ীসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুইজন মাসুদ মিয়া ও ইকবাল জানায় তারা গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমান নামে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা সকলেই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোণা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা