আলোকবালীতে মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ
০২ নভেম্বর ২০২২, ০৬:৫১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে শিশুটি তলিয়ে যায়।
নিখোঁজ শিশুর নাম মো. তাওহীদ মিয়া (৯)। তাওহীদ আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় মা রেখা বেগমের সঙ্গে শিশুটি ওই নদীর ঘাটে গোসল করতে নেমেছিল।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মা রেখা বেগম ও তাওহীদ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিল। গোসল শেষে ওঠার সময় রেখা বেগম আশেপাশে তাওহীদকে দেখতে পাননি। এসময় চিৎকার শুরু করেন রেখা বেগম। চিৎকারে ঘাটটিতে গোসলরত স্থানীয় আরও লোকজন এগিয়ে আসেন। তারা ঘটনাস্থলের আশপাশে নদীতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুকে খোঁজে পাননি। পরে একটি নৌকায় করে নদীতে জাল ফেলে তাওহীদকে খোঁজ করা হয়।
এরপরও খোঁজ না পেয়ে করিমপুর নৌ পুলিশ ফাঁড়িতে খবর জানানো হয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে করিমপুর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক সুজন কুমার পণ্ডিতের নেতৃত্বে একদল পুলিশ নদীর ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করেও তার খোঁজ করতে পারেনি।
নিখোঁজ শিশুটির মা রেখা বেগম জানান, তাওহীদ ভালোই সাঁতার জানতো। এই মেঘনা নদীতে সমবয়সীদের সঙ্গে সে অনেকবার সাঁতার কেটেছে। আজ এই নদীর ঘাটে গোসল করতে নামার পর সে তলিয়ে গেছে, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।
করিমপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত জানান, ৯ বছর বয়সী শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনরাও আমাদের সঙ্গে কাজ করছেন। সময় যত পেরিয়ে যাচ্ছে, তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।
তিনি আরও জানান, প্রতিবছর এই সময়ে এই ঘাট সংলগ্ন নদীতে ডুবে কারো না কারো মৃত্যু হয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি