নরসিংদীতে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন
১৫ নভেম্বর ২০২২, ০১:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
কাউছার মাহমুদ:
নরসিংদীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। আইডিইবি নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম, ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রণব কুমার দেব, গণপূর্ত বিভাগের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রিয় নির্বাহী সদস্য আব্দুল খালেক আকন্দ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে স্টেডিয়াম থেকে প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের ডিসি রোড প্রদক্ষিণ করে। এতে জেলার সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা আইডিইবি’র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা