নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার
১৮ নভেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিনসহ আহসান আহমেদ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহসান আহমেদ চম্পকনগর গ্রামের মনু মিয়ার ছেলে।
ওসি আবুল কাশেম ভূইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বাড়ির উঠান থেকে আহসান আহমেদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের কোমড়ে গোজা অবস্থায় ১টি সচল পিস্তল ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান আহমেদ পুলিশকে জানায়, সদর থানার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে বর্তমানে চম্পকনগর এলাকার বাসিন্দা শান্ত (২২) ও নজরপুর ইউনিয়নের দড়ি নবীপুর এলাকার জালাল উদ্দিন সরকার (৫০) এর সহযোগীতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সস্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে বিদেশি পিস্তলটি ৯-১০ মাস আগে সংগ্রহ করা হয়। অস্ত্রটি বিভিন্ন সময় অপর দুইজনের হেফাজতে রেখে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন বেআইনী কর্মকান্ড পরিচালনায় ব্যবহার করা হচ্ছিল।
এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার আহসান আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা