ঘোড়াদিয়ায় সেপটিক ট্যাংক থেকে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার
১৯ নভেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল একই এলাকার আলফাজ মিয়া ও আম্বিয়া বেগম দম্পতির ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সকালে নাস্তা করার পর বাড়ির উঠানে খেলা করছিল শিশু আশরাফুল। সকাল সাড়ে ১০টার পর থেকে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংকে এক শিশুর লাশ পড়ে আছে। এসময় স্থানীয়রা ত্রিপল নাইনে ফোন করেন। এতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগসহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংকের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। এসময় শিশুটির মা লাশ শনাক্ত করেন।
নির্মাণাধীন বাড়িটির প্রতিবেশি জরিনা বেগম জানান, ৮-১০ বছরের এক মেয়ে শিশুকে অপর এক ছোট শিশুকে নিয়ে নির্মাণাধীন বাড়িটির পাশে দাড়িয়ে থাকতে দেখেন। পরে তিনি গোসল শেষে বের হয়ে তার বাড়ির পাশ দিয়ে মেয়ে শিশুটিকে একা দৌড়ে যেতে দেখেন।
শিশুটির মা আম্বিয়া বেগম বলেন, কয়েকদিন আগে পাশের বাড়ির ভাড়াটিয়া ৮-১০ বছরের এক মেয়ের সাথে তার বড় ছেলের কথা কাটাকাটি হয়। এসময় মেয়েটি তার ছেলেকে থাপ্প্ড় দেয়। আজ সকালে ওই মেয়েকে তার বাড়ির পাশে ঘুরতে দেখা গিয়েছিল। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কীভাবে তার ছোট ছেলে গেল তা বুঝতে পারছেন না তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে শিশুটি কীভাবে মারা গেল।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি