নিত্যপণ্যসহ বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
২৪ নভেম্বর ২০২২, ০৪:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতিসহ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐক্য ন্যাপ জেলা শাখার উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
এতে দলটির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে সেজন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট, অর্থ পাচারকারী, ঋণ খেলাপীদের ও দুর্নীতিবাজদের রুখতে সরকার ব্যর্থ হয়েছে। জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলন, জেলা শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, জেলা বাসদ এর আহবায়ক এডভোকেট মোবারক হোসেন, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতা কালীপদ দাস, শিক্ষক নেতা সুভাষ দত্ত, দলিত বঞ্চিত জনগোষ্ঠী নরসিংদীর সভাপতি হৃদয় দাম, আশুতোষ দাস, কৃষক নেতা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, সামাজিক আন্দোলনের নেতা আমজাদ হোসেন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা