নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত
২৫ নভেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গননা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী নাজমুল ইসলাম ও সম্পাদক পদে নজরুল ইসলাম রিপন।
এছাড়া সহ-সভাপতি পদে মো: আলমগীর হোসেন, সহ সম্পাদক পদে মো: শাহাদাৎ হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কোষাধ্যক্ষ পদে নূর মোহাম্মদ খান স্মরণ, লাইব্রেরি সম্পাদক পদে মো: আবুল কালাম আজাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আয়েশা আক্তার চম্পা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্য্যনির্বাহী সদস্য পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আজিজুল হক রানা, মো: সেলিম, আরিফ মিয়া ও মো: কাইয়ুম নির্বাচিত হয়েছেন।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আইনজীবী সমিতি ২০২৩ এর নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে ৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এরমধ্যে সভাপতি ২ জন, সহ সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ৩ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকী ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
সভাপতি পদে কাজী নাজমুল ইসলাম পেয়েছেন ২৮৫ ভোট, তার নিকটতম মো. ফজলুল হক পেয়েছেন ২৩৩ ভোট। সহ-সভাপতি পদে মো: আলমগীর হোসেন পেয়েছেন ২৭৩ ভোট, তার নিকটতম শেখ শাখাওয়াত হোসেন ২৩৪ ভোট। সম্পাদক পদে নজরুল ইসলাম রিপন পেয়েছেন ২৯৬ ভোট, তার নিকটতম একেএম নূরুল ইসলাম নুরুন্নবী ১২১ ভোট ও হাবিবুল্লাহ শিকদার ৯৫ ভোট। কোষাধ্যক্ষ পদে নূর মোহাম্মদ খান স্মরণ পেয়েছেন ২৫৪ ভোট, তার নিকটতম বিলকিস আক্তার ২২৮ ভোট।
সমিতির মোট ভোটার সংখ্যা ৫২৩ জন। এর মধ্যে ৫১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা