'ইউক্রেনে রুশ-মার্কিন পরোক্ষ যুদ্ধ ও বিশ্বব্যবস্থায় আসন্ন পরিবর্তন' শীর্ষক আলোচনা
১৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে 'ইউক্রেনে রুশ-মার্কিন পরোক্ষ যুদ্ধ ও বিশ্বব্যবস্থায় আসন্ন পরিবর্তন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাংস্কৃতিক সংগঠন “বাঙলাদেশ লেখক শিবির” নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন “বাঙলাদেশ লেখক শিবির” কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান। সংগঠনটির জেলা সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম শাহজাহান।
প্রধান আলোচক হাসিবুর রহমান তার বক্তব্যে ইউক্রেনে রুশ- মার্কিন পরোক্ষ যুদ্ধের ফলে আসন্ন বিশ্বব্যবস্থার পরিবর্তন নিয়ে সবিস্তর আলোচনা করেন। তিনি বলেন, ডলারের আধিপত্যের মাধ্যমে এককেন্দ্রিক যে বিশ্বব্যবস্থা ছিল, এই যুদ্ধের ফলে তা ভেঙে বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এর আগে দুপুরে ওই মিলনায়তনে সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির ১৩ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। দুই বছর মেয়াদের এই কমিটিতে নাজমুল আলম সভাপতি ও নূর নিহাদ হোসেন সম্পাদক নির্বাচিত হন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা