নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, আসামী গ্রেপ্তার
৩০ ডিসেম্বর ২০২২, ০৬:২৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রেমের সম্পর্ক গড়ে দুই বছর ধরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু হুরেক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। শুক্রবার দুপুরে শহরের বাজিড় মোড়স্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।
গ্রেপ্তারকৃত আবু হুরেক সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন জানান, আবু হুরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নরসিংদীতে বসবাসকারী ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীর সাথে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব ১১ নরসিংদীর একটি দল নরসিংদী শহরের বাজির মোড়স্থ আবাসিক হোটেল নিরালায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে আবু হুরেককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি