জাতীয় শিক্ষানীতি কমিশনে আলেমদের সংযুক্তির দাবী কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক পর্যায়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য-পুস্তকে ইসলাম বিরোধী অধ্যায় প্রকাশের নিন্দা জানিয়ে স্থায়ীভাবে পাঠ্যপুস্তক থেকে এসব অপসারণের দাবী জানিয়েছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। রোববার বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর তালিমুস্ সুন্নাহ মাদ্রাসায় আয়োজিত সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও দেওনা পীর অধ্যক্ষ মো: মিজানুর রহমান চৌধুরী এই দাবী জানান।
পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ললিতকলা বিষয় বাদ দিতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়। এসময় অধ্যক্ষ মো: মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, বর্তমান শিক্ষা কমিশনে আলেম ওলামাদের ঠায় হয়নি বলেই ইসলাম ধর্ম বিষয়ে অযোগ্যরা আসীন হয়েছে। তাদের দিয়ে শিক্ষা কমিশন গঠনের ফলেই সম্প্রতি পাঠ্য পুস্তকে ইসলাম বিরোধী অধ্যায় প্রকাশিত হয়েছে। বিষয়টি সাময়িক অপসারণ করলেও তা পুরোপুরি সুরাহা হয়নি। তাই আগামী শিক্ষা কমিশনে ইসলাম ধর্মের বিষয়ে আলেমদের যুক্ত করতে হবে।
বাদুয়ারচর তালিমুস্ সুন্নাহ মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক সুফি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ-সভাপতি মাওলানা আশেক মোস্তফা, মহাসচিব মুস্তাকিম বিল্লাহ হামিদী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমানসহ কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সারাদেশের কওমি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের সংগঠন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের নরসিংদী জেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে হাফেজ মাওলানা তাজুল ইসলামকে সভাপতি এবং হাফেজ মাওলানা ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা