নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাতে নরসিংদী মডেল থানাধীন ঘোড়াদিয়া ও ভেলানগর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জেলার শিবপুর থানার শেরপুর পূর্ব পাড়ার বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২২) ও বেলাব থানার মরিচাকান্দি (দুলালকান্দি) এলাকার জান্টু মিয়ার ছেলে আল আমিন (৩১)।
গোয়েন্দা পুলিশ জানায়, উপপরিদর্শক নূরে আলম ও নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল ঘোড়াদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ হাবিবুর রহমান নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে উপপরিদর্শক কবির উদ্দিন এবং সঙ্গীয় অফিসার সহকারী উপপরিদর্শক সোহেল রানার নেতৃত্বে একটি দল ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি হোটেলের সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলামিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি